• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

মালয়েশিয়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:০৬
আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:০৬

মালয়েশিয়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

মালয়েশিয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) কুয়ালালামপুরের একটি হোটেলের হল রুমে মালয়েশিয়া বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই পরিচালিত হচ্ছে এবং সেই আদর্শকে ধারণ করে দলের চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন।

এ সময় স্থানীয় একটি এতিমখানার শিশু-কিশোরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, যুবদল নেতা খালিদ হাসান রিপন, মাসুদুল আলম কাজল, ফজলুল করিম সোহরাব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল আলম হেলাল শিকদার, ছাত্রদল নেতা আদিব আনজুম, মাঝি মিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com