• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল অনুস্টিত

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ২:৪৯
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ২:৪৯

জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল অনুস্টিত

বিশেষ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযুদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সার্বিক তত্ত্বাবধানে ৩১মে বাদ মাগরিব পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে অনুস্টিত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম এর আত্মার মাগফিরাত কামনা সহ জিয়া পরিবার এবং বিশ্বে মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কমনা কামনা হয়। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা সহ বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে দোয়া কামনা করা হয় । মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ব্রিকলেন জামে মসজিদের ইমাম হাফিজ সাজ্জাদুর রহমান।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, আক্তার হোসেন, প্রফেসর ফরিদ উদ্দিন, শরিফুজ্জামান চৌধুরী তপন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, মোঃ ফয়জুল হক, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, গুলজার আহমেদ খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, মিসবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির খান রিপন, ডক্টর মুজিবুর রহমান, আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমেদ জিলান, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফখরুল ইসলাম বাদল, শেখ আলী আহমেদ, বাবুল আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, শামিম আহমেদ, সোহেল আহমেদ সাদিক, খিজির আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার আলিমুল হক লিটন, তোফাজ্জল আলম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী সহ বিএনপির বিভিন্ন জোন, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কমিউনিটির নেতৃবৃন্দে অসংখ্য নেতৃবৃন্দ।