• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বৃদ্ধ মায়ের মরদেহ ঘরে থেকে পচেগলে গেল: বিশিষ্টজনের অভিমত

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:২১
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬ ৩:২১

বৃদ্ধ মায়ের মরদেহ ঘরে থেকে পচেগলে গেল: বিশিষ্টজনের অভিমত

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ প্রতিনিধি
৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের তিন ছেলে এবং এক কন্যাসন্তান। চার সন্তানই উচ্চশিক্ষিত। কেবল তা-ই নয়, পেশায় উচ্চপদস্থ অবস্থানের পাশাপাশি সমাজের উঁচুস্তরে তাদের বসবাস।

ছেলেদের একজন বুয়েটের অধ্যাপক, একজন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এবং অন্যজন কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। একমাত্র মেয়ে স্কুলশিক্ষিকা।

কিন্তু গর্ভধারিণী মা মরে ঘরে পড়ে রইলেন, দেখলেন না তার কোনো সন্তান। এমনকি মরদেহ পচে-গলে যখন পোকায় খাচ্ছে, শুকিয়ে যাচ্ছে–তখনো হতভাগ্য মায়ের অবস্থা সম্পর্কে জানেন না সন্তানরা। অবশেষে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধার করে।