• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:০৭
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:০৭

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে এই বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এ সময় নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই নেতা দ্বিপক্ষীয় ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যেখানে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্বও তুলে ধরেন।

এনসিপি প্রতিনিধি দলের অন্যান্য উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর ও রাফে সালমান রিফাত।