• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যুবদল নেতা লুৎফর রহমান বহিষ্কার

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬ ৩:৫১
আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ৩:৫১

যুবদল নেতা লুৎফর রহমান বহিষ্কার

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের দায়ে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম লুৎফর রহমান।

মঙ্গলবার (৯ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ জারির কথা জানানো হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কৃত লুৎফর রহমান ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত বিলুপ্ত রমনা থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।