• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

বিশ্বকাপের আমেজে নোরা-সানজয়ের ‘সির সির’ ঝড়

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১:৪২
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১:৪২

9666652320

বিশ্বকাপের আমেজে নোরা-সানজয়ের ‘সির সির’ ঝড়

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘সির সির’ প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় নোরা ফাতেহি ও বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত প্রযোজক সানজয়। ৯ জুন মুক্তির পর এক দিনেই ইউটিউবে গানটি ৩ কোটির (৩০ মিলিয়ন) বেশি ভিউ অতিক্রম করেছে।

৩ মিনিট ২৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানটি ফিফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি নোরা ফাতেহি ও সানজয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি ব্যাপক সাড়া ফেলেছে।

ফুটবল বিশ্বকাপের আবহ, আন্তর্জাতিক সংগীতের ছন্দ এবং প্রাণবন্ত নৃত্যশৈলীর মিশেলে তৈরি ‘সির সির’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ের শীর্ষে।

গানটির কোরিওগ্রাফি ও ভিজ্যুয়াল উপস্থাপনায় দেখা গেছে বৈশ্বিক উৎসবের আবহ। নোরা ফাতেহির পারফরম্যান্স যেমন নজর কেড়েছে, তেমনি গানের রিদম ও প্রোডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সানজয়।

বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজে ও ইডিএম সংগীত প্রযোজক হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে কাজের পাশাপাশি তিনি বলিউড ও বৈশ্বিক সংগীত জগতে নিজের অবস্থান তৈরি করেছেন। অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহানসহ একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক অ্যালবামে জায়গা পাওয়া এই গানে সানজয়ের উপস্থিতি বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। একই অ্যালবামে শাকিরা, দ্য রোলিং স্টোনস, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় ও রেমার মতো বিশ্বখ্যাত তারকারাও যুক্ত আছেন।

অন্যদিকে, ফিফা বিশ্বকাপের আরেক আলোচিত গান শাকিরার ‘দাই দাই’ দুই সপ্তাহে ইউটিউবে ১০৮ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। সেই তুলনায় নোরা ফাতেহি ও সানজয়ের ‘সির সির’ মাত্র এক দিনেই ৩০ মিলিয়নের বেশি ভিউ পেয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মুক্তির শুরুতেই এমন গতিতে ভিউ বাড়ায় গানটি আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নতুন সেনসেশনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা। বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক অ্যালবামের অংশ হিসেবে গানটি এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com