• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে স্বাগতিক মেক্সিকো

প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:১৭
আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:১৭

969652

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে স্বাগতিক মেক্সিকো

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর প্রথম ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে গোলটি করেন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। এর ফলে ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনও দলই।

আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছে মেক্সিকো। শক্তিমত্তা ও ফিফা র‌্যাংকিং—দুই দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।

মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com