• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রুখতে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৯:৪৫
আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৯:৪৫

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রুখতে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
গণমাধ্যমের নামে সোস্যাল মিডিয়ায় যারা বিভ্রান্ত, মিথ্যা বা অপপ্রচারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ভিন্নমত দমন করতে চায় না বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতিবাজ, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনের শাসনকে জোরদার করা হবে।’


ব্যক্তিস্বার্থ বা পারিবারিক অনেক ঘটনাকেই অনেক সময় রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে, গণমাধ্যমে নামে সোশ্যাল মিডিয়ায় এ কাজ করা হচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

বিএনপি সরকার বারে বারেই প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এ সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হতে পারে, গঠনমূলক আলোচনা হোক।’

এ সময় ভুলকে অন্যভাবে উপস্থাপন না করার জন্য আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে, জাতি গঠনে অবদান রাখতে দলীয় কর্মীসহ সবাইকে আহ্বানও জানান তিনি।