জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই জোড়া গোলের দেখা পেলেন আর্লিং হালান্ড। সুবাদে ইরাকের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা।
বুধবার (১৭ জুন) বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয় ম্যাচ।
ম্যাচ শুরুর পর নরওয়ে প্রথম গোলের দেখা পায় ২৯ মিনিটে। তাদের ‘নাম্বার নাইন’ হালান্ড তার বিশ্বকাপ অভিষেকেই গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
ডেভিড মোলারের দারুণ একটি ক্রস গোলমুখে ভেসে আসে, আর স্লাইড করে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দেন হালান্ড। এতে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল পান তিনি।
হালান্ডের গোলে নরওয়ে লিড পেলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১০ মিনিট পর ম্যাচের ৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে শূন্যে লাফিয়ে হেডে গোলরক্ষক ওরজান নিল্যান্ডকে পরাস্ত করেন আইমেন হুসেইন। এতে সমতায় ফিরে ইরাক।
সমতায় ফেরার ৩ মিনিট পরই ইরাকের গোলরক্ষক জালাল হাসানের ভুলে গোল উপহার পান হালান্ড। দৌড়ে আসা হালান্ডের সামনে থেকে তিনি বল ক্লিয়ার করতে গিয়ে তা হালান্ডের পায়ে লেগে জালে জড়ায়। এতে প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি।
বিরতিতে যাওয়ার আগে (৪৬ মিনিটে) আলী আল-হামাদির নেওয়া শটটি পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। এতে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় ইরাককে।

