• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৯:১৩
আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৯:১৩

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
‎কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই। তবে, এ দিনটি ঘিরে পুরো রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
‎
শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বিশেষ নজরদারি বজায় রাখছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতো প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট চালু রয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, জনসাধারণের মধ্যে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি নগরবাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।