• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:০৫
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:০৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার (২০ জুন)সাউথ্যাম্পটনের রোজ বোলে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

জবাবে টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত ও বিধ্বংসী বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ১০০ রানেই থমকে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ২৩ রানের এক স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। ওপেনার মুনিবা আলী ৩০ বলে ২৫ এবং গুল ফিরোজা ১৮ বলে ২৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকি ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা দুর্দান্ত বোলিং করে ৩টি করে উইকেট শিকার করেন এবং পাকিস্তানের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন। নাহিদা আক্তার ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি এবং সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২১ রান খরচায় ৩টি উইকেট নেন। এছাড়া রাবেয়া খান ও রিতু মনি ১টি করে উইকেট নেন।