• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়: প্রতিমন্ত্রী হাবিব

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:৫৭
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:৫৭

সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়: প্রতিমন্ত্রী হাবিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়।

শনিবার (২০ জুন) রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে যাতে জনগণকে সরকারি দফতরে গিয়ে ধরনা দিতে না হয়, সে জন্যই এই চেক বিতরণের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।

নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, কথায় নয়, কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

এসময় তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট বলেও উল্লেখ করেন।