• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৪৭
আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৪৭

ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার থেকে (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা আট দিন মাঠে থাকবেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

যেসব জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে, সেগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম।