• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ২:১২
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ২:১২

আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক আন্দোলনকে আরও জোরদার ও বেগবান করার লক্ষ্যে টানা ৩৬ দিনের এক দীর্ঘ ও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যজোট।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই রাজপথের কর্মসূচি চলবে ১৫ আগস্ট পর্যন্ত।