• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

ঘানাকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ক্রোয়েশিয়া

প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:১৬
আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:১৬

ঘানাকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ঘানাকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। গ্রুপ ‘এল’-এর রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল লুকা মদ্রিচরা।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচটি ক্রোয়েশিয়া জিতেছে ২-১ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে ক্রোয়েশিয়া। এর পাল্টা জবাবও দেয় ঘানা। কিন্তু কোনো দলই পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা।

অবশেষে ৩১ মিনিটে ডেডলক ভাঙেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেতার সুচিচ। মাতেও কোভাচিচের পাসে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জাল কাঁপান তিনি। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে এই ব্যবধান ধরে রাখে ক্রোয়েশিয়া।