• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • [english_date]
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রকাশ: Tuesday, 30th June, 2026 8:18
আপডেট: Tuesday, 30th June, 2026 8:18

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোসলেহ উদ্দিন জনি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভি বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ‘Jo NY’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি ওঠে।

ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযান পরিচালনা করে দাগনভূঞা থানা পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জনিকে আটক করা সম্ভব হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমান কালবেলাকে জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টটি তাদের নজরে আসার পরই তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অভিযান চালান এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেন। তিনি বলেন, বর্তমানে তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ওসি আরও জানান, অনলাইন প্ল্যাটফর্মে এমন কোনো কর্মকাণ্ড, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে বা কোনো ব্যক্তির সম্মানহানি ঘটায়, সেগুলোর বিরুদ্ধে পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com