• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬ ১:৫৮
আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬ ১:৫৮

শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল, দেখে নিন ম্যাচের সময়সূচি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে (রাউন্ড অব ১৬) জায়গা করে নিয়েছে নরওয়ে। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ইউরোপের দলটি।

আগের দিন জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে তারা।

আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নরওয়ে এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালে শেষ ষোলোতে উঠেছিল, কিন্তু কখনোই কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি। এবার তারা ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ইতিহাস বদলাতে চাইবে।