• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

নাটকীয় প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:০৩

নাটকীয় প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত
ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। কিন্তু ৮৬ মিনিটে রোমেলু লুকাকু ও ৮৯ মিনিটে ইউরি টিলেমানসের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে বেলজিয়াম। তাতে নির্ধারিত সময়ে ২-২ ব্যবধান থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল পেয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে বেলজিয়াম। এতে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছে আফ্রিকান প্রতিনিধিদের।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাতে সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় শেষ হয়।

অতিরিক্ত সময়ের প্রথম অর্ধে (১৫ মিনিট) গোলের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয় অর্ধে ১০৮ মিনিটে বক্সের ভেতর ইব্রাহিম এমবায়ের বাঁ পায়ের শটটি গোলপোস্টের খুব কাছ দিয়ে বাইরে চলে যায়। এরপর সেনেগালের আরও একটি শট রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

আরও পড়ুন
কোর্তোয়াকে পরাস্ত করে বেলজিয়ামের জালে সেনেগালের গোল
কোর্তোয়াকে পরাস্ত করে বেলজিয়ামের জালে সেনেগালের গোল
১১৬ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও তা জালে জড়াতে পারেননি ডডি লুকাবাকিও। টিমোথি কাস্তানের ক্রস থেকে বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ে শট নেন তিনি। কিন্তু তার সেই শট পোস্টে লেগে বাইরে চলে যায়।

এদিকে ক্রসটি আসার সময় ইউরি টিলেমানসকে ফাউল করা হয়েছে বলে জোরালো দাবি জানায় বেলজিয়ামের খেলোয়াড়রা। রিপ্লেতে দেখা যায়, লামিন কামারা বল স্পর্শ করতে পারেননি, ফাউল করে বসেন তিনি। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি হেক্টর সোর্তো।

আরও পড়ুন
৩ মিনিটে দুই গোল শোধ, অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
৩ মিনিটে দুই গোল শোধ, অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
দ্বিতীয় অর্ধের যোগ করা সময়ে (১২০+৫) পেনাল্টি থেকে গোল আদায় করে নেন টিলেমানস। শেষ মুহূর্তে বক্সের ঠিক বাইরে ফ্রি-ফিক পায় সেনেগাল। সেট-পিস থেকে গোল আদায়ে ব্যর্থ হয় তারা। এরপরই বাঁশি বাজান রেফারি। আর তাতেই স্বপ্নভঙ্গ হয় সেনেগালের।

সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। অন্যদিকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে।