• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ২:৩৯
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ২:৩৯

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) তিনি ট্রাম্পের উদ্দেশে একটি অভিনন্দন বার্তা পাঠান। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

চিঠিতে তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যখন সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন ‘আমেরিকা ২৫০’ শুধু একটি জাতীয় উদযাপন নয়, বরং আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতা এবং বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের অবদান থেকে অনুপ্রেরণা নেওয়ার একটি উপলক্ষ হিসেবেও কাজ করছে।

চিঠিতে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র দেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় একজন মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারত্বে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থন ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন। একই সঙ্গে মার্কিন জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com