জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
মায়ানমারের চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকরা জানতে চান, আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য রয়েছে কি না।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
বর্তমানে মায়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। এর ফলে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে কি না এবং এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, “সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি।”

