• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহে দলিল লেখক মিন্টু হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৪:১৫
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৪:১৫

ময়মনসিংহে দলিল লেখক মিন্টু হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহে দলিল লেখক জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ৩০ হাজার টাকা করে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- ফরিদ খলিফা ও মাসুদ মিয়া। মাসুদ মিয়া পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুল মতিন, আব্দুস সামাদ, মোশারফ হোসেন মোসা, মোফাজ্জল হোসেন মোসা, তোফাজ্জল হোসেন তোফা, নাজমুল মিয়া, মোখলেছুর রহমান, শাহজাহান আকন্দ, আতিকুল ইসলাম ও সিদ্দিক মিয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে সিদ্দিক মিয়া পালাতক।

মামলার এজাহার থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের আগস্ট মাসে ময়মনসিংহের ভালুকা উপজেলার নারাঙ্গী গ্রামের দলিল লেখক জাকারিয়াকে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করে আসামিরা। এ ঘটনায় ভালুকা থানায় হত্যা মামলা হয়। মামলার দীর্ঘ বিচার কাজ শেষে বুধবার এ রায় ঘোষণা করা হয়।