টাঙ্গাইল প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটি মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক শওকত আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী টুকু।
তিনি বলেন, সামনের মাসে নতুন বাজেট থেকে বাংলাদেশের প্রত্যেকটি থানা লেভেলে একটি করে ইউনিয়নে একটি করে ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। এ বছর প্রায় ৪৩ লক্ষ কৃষক কৃষি কার্ড সুবিধা পাবে, পর্যায়ক্রমে সবাই পাবে। ক্ষুদ্র পোল্ট্রি খামারিরাও কৃষি ঋণের সুবিধা পাবে। আমারে ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাক্তার মো. বয়জার রহমান প্রমুখ।

