• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় পর্যটনমন্ত্রীর

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৪:২১
আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৪:২১

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় পর্যটনমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
মানিকগঞ্জে নতুন প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার (২০ জুলাই) মানিকগঞ্জে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নতুন প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছি। আজ যেসব চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে, সেগুলোর যথাযথ পরিচর্যা করার বিষয়ে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। কেবল গাছের চারা রোপণ করেই কাজ শেষ নয়, সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করব।

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মানিকগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তিনি মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী-২০২৬’ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।