• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াত এমপি নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৬:৫৩
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৬:৫৩

জামায়াত এমপি নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়েছে, যেটিকে অনেকেই এআই দিয়ে তৈরি বলে দাবি করছে। তবে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

তারা যাচাই করে দেখেছে, ভিডিওটি এআই নয়, আসল। কনটেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।

তাছাড়া, জেলা জামায়াতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে ভিডিওটি আসল এবং তাতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

এছাড়া, এ সংক্রান্ত অন্তত দুটি আলাদা ছবি দিয়ে প্রচার করা হচ্ছে যে এসব ছবি থেকে এআইয়ের মাধ্যমে এমপির বিরুদ্ধে ভুয়া কনটেন্ট প্রকাশ করা হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ওই ছবি দুটিই এআই দিয়ে তৈরি এবং এর সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক নেই।