• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিমানযাত্রায় বিশেষ সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৬:০৩
আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৬:০৩

বিমানযাত্রায় বিশেষ সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, এয়ারপোর্ট লাউঞ্জসহ বিভিন্ন বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে ‘বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।

আফরোজা খানম আরও বলেন, ‘প্রবাসী ভাইদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে আমরা উদ্যোগ নিয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার কথা ভাবছে মন্ত্রণালয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রবাসীদের জন্য ‘প্রায়োরিটি চেক’ এবং ‘বোর্ডিং’ সুবিধার ব্যবস্থাও নেবে।

রশিদুজ্জামান মিল্লাত জানান, সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে এসব সুবিধা মিলবে।