• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে অংশ নিলেন আইজিপি

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১২:১৫
আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১২:১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে অংশ নিলেন আইজিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে অংশগ্রহণ সম্পন্ন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২১ জুলাই) দুই দিনব্যাপী এ সম্মেলনের শেষ দিন ছিল।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনের শেষ দিন আইজিপি আলী হোসেন ফকির ‘স্ক্যাম সেন্টার কম্পাউন্ড’ এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক বিভিন্ন অধিবেশনে অংশ নেন। তিনি সম্মেলনে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতেও অংশ নেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রয়্যাল থাই পুলিশের সহায়তায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) আয়োজনে দুই (২০ ও ২১ জুলাই) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০ দেশের পুলিশ প্রধানসহ ১০৯ জন প্রতিনিধি অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com