জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মূল কাঠামো ও ভেতরের নকশায় এক বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট।
পাসপোর্টের পাতায় পাতায় জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আর একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে বাদ পড়া বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল করা হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি আদেশ জারি করা হয়েছে।
একটি পাসপোর্ট কেবল ভ্রমণের নথি নয়; এটি নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, ভূ-রাজনৈতিক বার্তা ও জাতীয় ইতিহাসের প্রতিনিধিত্ব করে। প্রায় ছয় বছর আগে বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’ বাক্যটি বাদ দেওয়া হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে আবারও ফিরছে সেই পুরোনো শর্ত।

বাংলাদেশের দীর্ঘদিনের সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন সংকটে সরকারের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ নাগরিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। সাধারণ মানুষের মতে, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক হিসেবে ইসরায়েল বিষয়ে দেশের পূর্ববর্তী অবস্থানই বহাল রাখা যৌক্তিক।
কেবল কূটনৈতিক বার্তাই নয়, বড় পরিবর্তন আসছে পাসপোর্টের দৃশ্যমান পরিচয়েও (ভিজ্যুয়াল ডিজাইন)। ই-পাসপোর্টের পাতায় নতুন জলছাপ হিসেবে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ-রংপুরে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, উত্তরায় আন্দোলনের মাঝে পানি হাতে দাঁড়িয়ে থাকা মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা শহীদ ওয়াসিমের প্রতিচ্ছবি। এর পাশাপাশি জাতীয় প্রতীক, দেশের ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন ধর্মীয় নিদর্শনের বিন্যাসেও নতুন রূপ দেওয়া হচ্ছে।
তবে পাসপোর্ট বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যমান পুরোনো পাসপোর্টধারীদের এখনই কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই। বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়নের সময়েই নাগরিকরা এই নতুন সংস্করণের পাসপোর্ট হাতে পাবেন।