• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১০:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১০:৫৪

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকারের পক্ষ থেকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে বিভিন্ন বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।

শামা ওবায়েদ বলেন, এই আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সম্প্রতি বিদেশ সফরের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন- গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও কোনো তথ্য নেই।

তিনি বলেন, ‘যদি বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো দূতাবাসের কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ভারতে চলমান ‘ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রত্যাশা করে।

তিনি বলেন, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নিজস্ব প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করি।