• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৫:৫২
আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৫:৫২

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন রাষ্ট্রপতির সই করা পদত্যাগপত্রটি জাতীয় সংসদে স্পিকারের দফতরে পৌঁছে দেন। পরে বিকাল ৫টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি’।

এর আগে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন স্পিকার। সংবাদ ব্রিফিংয়ে স্পিকার বলেন, ‘রোগের কারণে তিনি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) মাঝেমাঝে অচেতন হয়ে পড়েন। এই কারণে রাষ্ট্রপতি শারীরিকভাবে অসমর্থ হওয়ায় তিনি পদত্যাগে করেছেন। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।’

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমি যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। শপথে বলা থাকে। এই পদ কখনো শূন্য থাকে না।’