জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
শনিবার (২৫ জুলাই ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে দুই দিনব্যাপী এই সামিট শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সেমিকন্ডাক্টর শিল্প, গবেষণা, উদ্ভাবন, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ সামিট অনুষ্ঠিত হচ্ছে।

