• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১০:৪৩
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১০:৪৩

সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। এতে উপস্থিত রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

দলীয় সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের মধ্যে ঐক্য সুদৃঢ় করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। বৈঠক শেষ হলে বিস্তারিত ব্রিফিং করবেন রিজভী।