• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৭:১২
আপডেট: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৭:১২

963332010

সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। অভিযানে উদ্যানজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন ধরনের স্থাপনা অপসারণ করে পুরো এলাকাকে দখলমুক্ত করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) যৌথভাবে অংশ নেয়।

অভিযান চলাকালে উদ্যানের ভেতরে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান, অস্থায়ী স্থাপনা ও দখলকৃত জায়গা উচ্ছেদ করা হয়। পরে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পুরো এলাকা পরিষ্কার করা হয়, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে উদ্যান ব্যবহার করতে পারেন।

অবৈধ দোকানপাট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত রাজীব শাহের কথিত ভাসমান মসজিদ উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন
হাইতির স্বপ্নসারথি ইসিদোর
হাইতির স্বপ্নসারথি ইসিদোর
অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, সোহরাওয়ার্দী উদ্যান রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান ও ঐতিহাসিক স্থাপনা। এর সৌন্দর্য, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অবৈধ দখল বা স্থাপনা কোনোভাবেই বরদাশত করা হবে না।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জনস্বার্থে এবং উদ্যানকে দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বা দোকান বসানোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com