• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে : সার্জিও গোর

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১১:৫১
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১১:৫১

অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে : সার্জিও গোর

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
তিনদিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান। এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে জানান, অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

সার্জিও গোর উল্লেখ করেন, আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেখা করতে পেরে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তার তিন দিনের এই সফর বাংলাদেশে এই প্রথম। কূটনৈতিক মহল এই সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা আছে তার। এছাড়া আগামীকাল শুক্রবার সার্জিও গোর কক্সবাজার সফর করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের কয়েকটি ক্যাম্প সরেজমিন পরিদর্শন করবেন।

সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।