জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, দেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের চৌহদ্দিতে ঢুকলেই গ্রেপ্তার হবেন। আইন তার নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে তিনি বলেন- আইনি সুবিধা পাওয়ার অধিকারও তার রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলেও আইনমন্ত্রী জানান।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদেরকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন বসবে। বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। তবে সরকার চাইলে অধিবেশন বসতে পারে।













