• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:০৬
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:০৬

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, সরকার দমন-পীড়নের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে।

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে তিনি হুঁশিয়ারি দেন, সিদ্ধান্ত কার্যকর হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনেরও ঘোষণা দেন।

শুক্রবার রাতে আহত আলিফ চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়ে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, আলিফের ওপর হামলার ঘটনায় এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি হামলাকারীদের বিচারের দাবি জানান এবং সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।