ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি, লন্ডন
আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ,পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম মামুন।
উমরাহ যাত্রার প্রাক্কালে তিনি দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।
তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন সুস্থতা, নিরাপত্তা ও সুন্দরভাবে পবিত্র উমরাহ পালন করার তাওফিক দান করেন, তাঁর সকল গুনাহ, ভুল-ত্রুটি ও অপরাধ ক্ষমা করে দেন এবং তাঁর এই ইবাদতপূর্ণ সফর কবুল করেন।
তিনি আরও জানান, পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করবেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, নেক হায়াত, ঈমানের দৃঢ়তা এবং ক্ষমা প্রার্থনা করবেন।
এছাড়াও, পবিত্র উমরাহ পালন শেষে তিনি তাঁর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটাবেন এবং সবার কাছে দোয়া কামনা করবেন।
সর্বশেষে তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহ যেন তাঁর উমরাহ কবুল করেন এবং প্রত্যেক মুসলমানকে পবিত্র মক্কা ও মদিনা জিয়ারত এবং উমরাহ পালনের তাওফিক দান করেন।

