• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:২২
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৩:২২

রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। দলের গুলশান কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়নসহ গুরুত্বপূর্ণ তিনটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় মনোনীত মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সাহাবুদ্দিনের উত্তরসুরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকল বিএনপি।

এবার নাসীরুদ্দীদের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁনএবার নাসীরুদ্দীদের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এ ছাড়া দলের মহাসচিব এলজিআরডি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচিত বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হতে পারে। অন্যদিকে এনসিপির পদযাত্রায় সংঘাতের বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।