• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্যও স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড ব্যবস্থা

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৩:০২
আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৩:০২

বাংলাদেশিদের জন্যও স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারবেন মার্কিন কনস্যুলার কর্মকর্তারা।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত সরকারি নির্দেশনা অনুযায়ী, এই নতুন বিধানটি আগামী ৩ আগস্ট ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ তালিকায় আফ্রিকার ৩০টি দেশ এবং বিশ্বজুড়ে সর্বমোট ৫০টি দেশের নাগরিকরা এই বন্ড কর্মসূচির আওতাভুক্ত থাকবেন।


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে, আসছে ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ কর্মকর্তা: মাহ্দী আমিন
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে কোনো আবেদনকারীকে বন্ড দিতে হবে কি না, তা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তা। প্রয়োজনে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড আরোপ করা যাবে। ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান বা ওভারস্টে কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অভিবাসন ও মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো মনে করছে, এত উচ্চ অংকের বন্ড নীতি বৈধ পর্যটক ও ব্যবসায়ীদের ওপর অন্যায্য আর্থিক চাপ সৃষ্টি করবে এবং ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অবৈধ অভিবাসন রুখতে ভিসা ফি বৃদ্ধি এবং আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম পরীক্ষার মতো কঠোর নীতিগুলোর ধারাবাহিকতা হিসেবেই এই সিদ্ধান্তকে দেখছেন বিশেষজ্ঞরা।