• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মেধাবী শিক্ষার্থীরাই দুই দেশের ‘দূত’: দীনেশ ত্রিবেদী

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১০:০৩
আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১০:০৩

মেধাবী শিক্ষার্থীরাই দুই দেশের ‘দূত’: দীনেশ ত্রিবেদী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের দেয়া ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস(আইসিসিআর) স্কলারশিপ দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি স্কলারশিপপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের দুই দেশের ‘দূত’ হিসেবে আখ্যায়িত করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় হাইকমিশনে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের এক বিদায়ি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঁচশ বাংলাদেশি শিক্ষার্থী আইসিসিআর স্কলারশিপ পেয়েছেন। তাদের বিদায়ি সংবর্ধনার আয়োজন করে ভারতীয় হাইকমিশন। পারস্পরিক সম্পর্কের ওপর জোর দিয়ে হাইকমিশনার বলেন, এই সুযোগের পাশাপাশি যদি একটা ভালো মেলামেশা তৈরি হয়, তবে সবাই জানতে পারবে যে দুই দেশের মানুষ আসলে একই। এ কারণেই আমি বলি শিক্ষার্থীরা এখানকার এবং ওখানকার রাষ্ট্রদূত। আমাদের এবং তাদের মেধার সংমিশ্রণ ঘটলে তা সবার জন্যই ভালো হবে। এরা সবাই অনেক মেধাবী এবং তারা একটি সুযোগ পাচ্ছে। আমাদের কাজ হচ্ছে এই সুযোগটি তৈরি করে দেওয়া।

রাজনৈতিক উত্তেজনার প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আজকে আইসিসিআরের কথা বলছি। আইসিসিআর নিয়ে কোনো টেনশন নেই, এটি একদম টেনশন ফ্রি। বাচ্চারা ভারতে যাচ্ছে, তাই আমি তাদের এবং তাদের পেছনে কষ্ট করা বাবা-মায়েদের শুভেচ্ছা জানাই।