• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৪:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৪:৫৮

জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের যোদ্ধারা কেবল কোটা সংস্কারের দাবিতে নয়, বরং গত ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন এবং স্বৈরাচারী শাসনের চিরতরে অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, এই ঐতিহাসিক অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের সমষ্টিগত বিজয়।

বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র‌্যালি পরবর্তী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।