• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৪:১২
আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৪:১২

জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে নিজের গ্রেফতার ও নির্যাতনের ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, জুলাই আন্দোলন আমাদের বহু গর্বিত সন্তানের ত্যাগের ফসল।

শনিবার (৮ আগস্ট) সকালে শেরে বাংলা নগরে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ শীর্ষ নেতাদের নিয়ে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে যান তিনি।

প্রথম দিনেই জুলাই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা, দর্শনার্থীদের ক্ষোভ প্রথম দিনেই জুলাই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা, দর্শনার্থীদের ক্ষোভ
নিজের ছবি দেখে অনুভূতি কেমন, জানতে চাইলে আখতার হোসেন বলেন ২০২৪ সালের জুলাইয়ে যখন সারা দেশে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছিল, তখন কৌশলের অংশ হিসেবে আন্দোলনের নেপথ্যে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।

১৬ ও ১৭ জুলাই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে রংপুরের আবু সাঈদের শাহাদাতের ঘটনায় আর স্থির থাকতে পারলাম না। ১৭ জুলাই এক প্রকার ঝুঁকি নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার গায়েবানা জানাজায় অংশগ্রহণ করতে যাই। তখন সেখানে পৌঁছানোর আগে পুলিশ আমাকে টেনেহিঁচড়ে গ্রেফতার করে নিয়ে যায়।