• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ডা.পাভেলের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক বিটু

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ২:১৭
আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ২:১৭

ডা.পাভেলের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক বিটু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (BCPS)-এর সভাপতি ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রবিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অধ্যাপক ডা. পাভেলের হার্টের রক্তনালীতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে তাকে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

এদিন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে অধ্যাপক ডা. পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে রোগীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মু. জহুরুল হক, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. মো. জহিরুল ইসলাম, বক্ষব্যাধী হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপন এবং সমাজকল্যাণমন্ত্রীর এপিএস ডা. মো. জাভেদ হোসেন।

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।