• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ২:২৭
আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ২:২৭

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য রক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ভালোবাসি গাইবান্ধা, ঢাকা’র ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এটিএম মমতাজুল করিম।

নবগঠিত কমিটিতে সাবেক অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন সভাপতি এবং গাইবান্ধা গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

এ ছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার ইমাম (জয়েন্ট সেক্রেটারি, এলজিআরডি) এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফারুক হোসেন (যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহীন প্রধান (প্রতিষ্ঠাতা, জুম বাংলাদেশ), মো. আশরাফুল ইসলাম সরকার (পদ্মা ডায়াগনস্টিক), মো. শরিফুল ইসলাম সুমন (চিফ অপারেটিং অফিসার, এম্পেরোর সিকিউরিটি লি.) এবং মো. রুহুল আমিন সরকার (ব্যবস্থাপনা পরিচালক, রোটেক্স লি.)।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সাংবাদিক মো. ফয়জুল ইসলামকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম (স্টাফ রিপোর্টার, নাগরিক টিভি), সুন্দরগঞ্জে আবদুর রউফ (লায়ন্স হাসপাতাল), সদরে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান (হেড অব করপোরেট বিজনেস, ট্রান্সকো ইঞ্জিনিয়ার্স), সাদুল্লাপুরে মো. খায়রুল ইসলাম আকন্দ (সাংবাদিক), ফুলছড়িতে হালাস চৌধুরী (হেড অব ইংলিশ ডিপার্টমেন্ট, মিরপুর ক্যাডেট কোচিং), সাঘাটায় আহমেদ কবিরুল ইসলাম, পলাশবাড়ীতে মো. সুজন মিয়া (ম্যানেজার, সিঙ্গার লি., কলাবাগান শাখা) এবং গোবিন্দগঞ্জে লায়ন ছামিউল আলম রাসু (ব্যবসায়ী)।

বিষয়ভিত্তিক সম্পাদকদের মধ্যে অর্থ সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম (সেকশন অফিসার, এনসিটিবি), দপ্তর সম্পাদক মো. সাদেকুল ইসলাম (আইটি এক্সিকিউটিভ, তাকধুম লি.), প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত আলী শিমুল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রঞ্জুমিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে গোলেনুর রুপা (প্রেজেন্টার, এশিয়ান টিভি), সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. আব্দুর রহিম এবং নারীবিষয়ক সম্পাদক হিসেবে মোছা. রোকসানা হাসান (সাব-অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন খন্দকার আব্দুল্লাহেল কাফি (পরিচালক, অরনেট গ্রুপ), শামসুজ্জোহা (পুলিশ পরিদর্শক), গিয়াস উদ্দিন বুলবুল (এড ফার্ম) এবং এনামুল হক (ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী)।