• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

কোকোর জন্মদিনে অতিরিক্ত প্রেস সচিবের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:২১
আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:২১

কোকোর জন্মদিনে অতিরিক্ত প্রেস সচিবের আবেগঘন স্ট্যাটাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ প্রতিনিধি
কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের স্মৃতি থেকে যায় মানুষের হৃদয়ে। আরাফাত রহমান কোকো ভাই ছিলেন তেমনই একজন মানুষ-নীরবে কাজ করে যাওয়া, প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি গভীরভাবে নিবেদিত এক স্বপ্নবান মানুষ।

বুধবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আরাফাত রহমান কোকোর আন্তরিকতা, উদ্যোগ ও অবদান দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ক্লাব ক্রিকেট ও ক্রিকেটের উন্নয়নে তার ভূমিকা আজও ক্রীড়াঙ্গনের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।’

জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আরাফাত রহমান কোকোকে স্মরণ করে আতিকুর রহমান রুমন বলেন, ‘নিয়তির নির্মম পরিহাসে মাত্র ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেলেন তিনি। তার চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, দেশের ক্রীড়াঙ্গনের জন্যও ছিল এক অপূরণীয় ক্ষতি।’