• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ, জানালেন রণধীর জয়সওয়াল

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৯:০১
আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৯:০১

দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ, জানালেন রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নয়াদিল্লির আনুষ্ঠানিক আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও ভারতের তরফ থেকে তাঁকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণগুলো ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিদ্যমান চুক্তি বহাল রয়েছে। নতুন করে জ্বালানি দেওয়ার বিষয়ে ভারতের অভ্যন্তরীণ চাহিদা, শোধন সক্ষমতা ও ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।