• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকারের কাজ জনগণের কাছে জবাবদিহি করা, বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:২১
আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:২১

সরকারের কাজ জনগণের কাছে জবাবদিহি করা, বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা।

রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা। তবুও আপনারা যখন চ্যালেঞ্জ করেছেনই, তখন পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি।’

তিনি বলেন, ‘যেহেতু আপনারা স্বীকার করেই নিয়েছেন যে সমস্যা সমাধান করা আপনাদের পক্ষে সম্ভব নয়, তাই বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশনের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ, সংসদে সমস্যা সমাধানের সঠিক রূপরেখা বিরোধী দলই পেশ করবে।’

গত ৬ আগস্টের কর্মসূচির প্রসঙ্গ তুলে রাশেদ প্রধান বলেন, ‘বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে সমস্যা সমাধানের ১১ দফা নিয়ে মুক্তাঙ্গন থেকে সচিবালয়ে গিয়েছিলাম আমরা। কিন্তু আপনারা সেই কাগজ জমা দিতে দেননি।’

জাগপা মুখপাত্র আরও অভিযোগ করেন, ‘এমনকি তা গ্রহণ করার ন্যূনতম সৎ সাহস বা প্রতিনিধিও আপনাদের সরকারে ছিল না। উল্টো পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের দমন করার চেষ্টা করেছেন।’

ফেসবুক পোস্টে রাশেদ প্রধান সরকারের প্রতি সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান এবং বিরোধী দলের পক্ষ থেকে দেশের চলমান সমস্যা সমাধানে রূপরেখা উপস্থাপনের কথা বলেন।