• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীসহ আটক ৩

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৯:১৪
আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৯:১৪

96666302

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীসহ আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজন আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটক অন্যরা হচ্ছেন- নেতা মির্জা সুমন ও রাকিব। এদিকে বিক্ষোভ মিছিল ডাকা হলেও মাহদীসহ তিনজন ছাড়া আন্দোলনকারী অন্যদের কোর্ট মসজিদ এলাকায় দেখা যায়নি। এর আগে রোববার সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়।

সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com