• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:২৬
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১০:২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার (১৭ আগস্ট) রাতে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক আলেম-ওলামা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কুদরত এ খোদা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি হযরত রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসাকে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠিত না হলে পরিবার, সমাজ কিংবা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য মহানবী (সা.)-এর প্রেম, ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম-ওলামা, আশেকে রাসুল ও ইসলামী চিন্তাবিদরা হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তার প্রতি ভালোবাসা, ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, আত্মশুদ্ধি, সুফিবাদ এবং ব্যক্তি ও সমাজজীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে মোহাম্মদী ইসলামের মিলাদ শরিফ পাঠ করা হয়। শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বমানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com