• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১১:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১১:১৫

রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রুহুল কবীর রিজভীকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামে মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে শহরের কলেজ মোড় এলাকায় সাধারণ মানুষ, পথচারী ও রিকশাচালকদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।

কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

মিষ্টি বিতরণকালে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘রুহুল কবীর রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় কুড়িগ্রামের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। সেই আনন্দের অংশ হিসেবেই সাধারণ মানুষের সাথে এই মিষ্টি বিতরণ করা হয়েছে।’

এ সময় উপস্থিত নেতাকর্মীরা কলেজ মোড় এলাকার পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে মিষ্টি তুলে দেন এবং আনন্দ প্রকাশ করেন।