• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:১০
আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:১০

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জহির উদ্দিন স্বপন।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।

দাফতরিক কার্যক্রম শুরুর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন জহির উদ্দিন স্বপন।

এর আগে শুক্রবার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরদিন শনিবার তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন জারির পরই রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকতা পায়।